জীবিত থাকলে রেমিট্যান্স যোদ্ধা, মারা গেলে বেওয়ারিশ

জীবিত থাকলে রেমিট্যান্স যোদ্ধা, মারা গেলে বেওয়ারিশ
15 Nov, 2025

দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে বিদেশে আসেন অনেকে। ভাগ্য বদলের আশায় ঘাম বেচে টাকা রোজগারের আশায় এসব রেমিট্যান্স যোদ্ধারা জীবনের অধিকাংশ সময়ই কাটিয়ে দেন প্রবাসে। এই প্রবাস জীবনের অনেক কিছুই অজানা থেকে যায় তাদের স্বজনদের কাছে। প্রবাসে প্রতিটি শ্রমিকই তাদের এ দুঃখ-কষ্টের কথা পরিবারের লোকজনের কাছ থেকে আড়াল করতে চায়।  শ্রমে ভেজা অনেক গল্প আড়ালেই রয়ে যায়।